মতলব উত্তরে মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির হাজতখানা থেকে আসামী পলায়ন

গোলাম নবী খোকনঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির হাজত খানা থেকে আসামী পালিয়ে যায়।

ঘটনাটি ঘটছে ০৬ সেপ্টেম্বর সকাল আনুমানিক পৌনে নয়টায়। ঘটনার বিবরনে জানা যায়, মতলব উত্তর থানার মামলা নং ১১,তারিখ ০৫/০৯/২০২৫ ইং, জিআরনং ৫৬৪/২৫ ধারা ৫(২)(খ) মৎস্য সুরক্ষা ও সংরক্ষন আইন ১৯৫০ এর এজহার নামীয় গ্রেফতার কৃত আসামি মুন্সিগঞ্জ জেলার, মুন্সিগঞ্জ থানার, চিতলিয়া ডাকঘরের কালিরচর দক্ষিণ কান্দি ভাষানচর গ্রামের মরহুম আলমচানের ছেলে পিয়ার হোসেন (৫৫) ৬ সেপ্টেম্বর সকাল আনুমানিক পৌনে নয়টার সময় মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির হাজত খানা থেকে পলায়ন করে।

পলায়ন কৃত আসামি কে ব্যবস্থা গ্রহনের জন্য মতলব উত্তর থানার এফআইআর নং ১৩, তারিখ ০৬/০৯/২০২৫ ইং জিআর নং ৫৬৬/২৫ : সময় চারটা ত্রিশ মিনিটের মধ্যে ২২৪ ধারা The penal code 1860. রুজু করা হয়।

শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫

শেয়ার করুন
প্রিয় সময়

You might like

About the Author: priyoshomoy