

একটা গল্পের কথা বলো
যে গল্পে তুমি আমায় ছেড়ে যাবে বহুদূর
একটা প্রেমের কথা বলো
যে প্রেমে তুমি আমায় ভালোবাসবে না কোনোদিন
একটা তুমি’র কথা বলো
যে তুমি আমাকে প্রত্যাখ্যান করে যাবে
ভুমিকম্পের কতো
একটা আমি’র কথা বলো
যে আমি কবিতা আর তোমার মধ্যে
তফাৎ বুঝিনি কোনো
একটা সুখের কথা বলো
যে সুখে দুঃখ তার লিখে নাম
প্রেমের সমান

একটা কবিতার কথা বলো
যেখানে লেখা আছে-
জরি, তুমি আমার সর্বনাশ হবে
অথই গভীর!
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫
শেয়ার করুন
প্রিয় সময়













