মনপুরায় গরুর ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

মনপুরা (ভোলা)প্রতিনিধি।
ভোলার মনপুরা উপজেলায় বজ্রপাতে কামাল মাঝি (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ( ৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চর কলাতলি ইউনিয়নের জাহাঙ্গীরা খাল নাম এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত কামাল উপজেলার ৫নং কলাতলি ইউনিয়নের ৮নং ওয়ার্ড জাহাঙ্গিরাখাল এলাকার বাসিন্দা মাহে আলম এর ছেলে।

৫নং কলাতলি ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃসাহাবুদ্দিন জানান, কামাল উদ্দিন সকালে তার গরুর জন্য বিলের মাঝে ঘাস কাটতে যান। এ সময় হঠাৎ গুড়িগুড়ি বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে তার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বাসা নিয়ে আসেন।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মনপুরা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বি বলেন, বজ্রপাতের নিহত পরিবারকে সরকারিভাবে সহযোগিতা করা হবে।

মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

শেয়ার করুন
প্রিয় সময় ডট কম

You might like

About the Author: priyoshomoy