দিনাজপুরে ইনার হুইল ক্লাবের যৌথ প্রজেক্ট ও সচেতনতা সেমিনার অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুর ইনার হুইল ক্লাব অব দিনাজপুর ও লাইফ কেয়ার হাসপাতালের যৌথ উদ্যোগে গর্ভবতী নারীদের স্বাস্থ্যসেবা এবং বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক প্রজেক্ট ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) দিনাজপুর শহরের পাহাড়পুরস্থ লাইফ কেয়ার হাসপাতাল চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইনার হুইল ক্লাব অব দিনাজপুরের প্রেসিডেন্ট ডা. মমতাজ বেগম পলী। তিনি গর্ভবতী নারীদের সময়মতো পুষ্টিকর খাবার গ্রহণ, বিশ্রাম, নিয়মিত টিকা গ্রহণসহ স্বাস্থ্যসচেতনতার বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট-১ মালেকা পারভীন, ভাইস প্রেসিডেন্ট-২ সফিয়া ফারুক চৌধুরী, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট নইমা সুলতানা, সেক্রেটারি রেজভীন সারমিনাজ রুমানা, আইএসও ফরিদা বারি, ক্লাব করেসপনডেন্ট জিন্নাতুন আরা, ট্রেজারার লায়লা শামীমা, এডিটর নুর ছাবা হোসেন, সদস্য সাবিহা রহমান, নাজমা মশির, ফারজিনা আক্তার ও নাসমিনা ইসলাম প্রমুখ।

এ সময় প্রায় ৫০ জন হতদরিদ্র নারীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধপত্র সরবরাহ করা হয়। অপরদিকে, বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতা সেমিনারে ইনার হুইল ক্লাবের সদস্য ও হাসপাতালের স্টাফরা অংশ নেন।

অনুষ্ঠানে ইনার হুইল ক্লাবের পক্ষ থেকে লাইফ কেয়ার হাসপাতালে চিকিৎসা বর্জ্য রাখার জন্য চারটি বর্জ্য নিষ্কাশন ড্রাম প্রদান করা হয়।

শেয়ার করুন
সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

You might like