

মোঃ মাসুদুল আলম অপু, স্বরূপকাঠী প্রতিনিধি :
স্বরূপকাঠিতে বিভিন্ন অনিয়মের দায়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. জাহিদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ঐদিন দুপুরে উপজেলা মিয়ারহাট বন্দরে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কবির হোটেলকে ১০ হাজার টাকা,মহসিন সু ষ্টোরকে ৫ হাজার টাকা ও ঝিলিক গামেন্টকে ২ হাজার টাকা টাকা জরিমানা করেন।
ইউএনও মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
শেয়ার করুন
সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫













