

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা :
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব কাল কুমিল্লায় আসবেন। ১৮ সেপ্টেম্বর বৃহষ্পতিবার বেলা ১১টার সময় তিনি কুমিল্লা জেলা প্রশাসক এর কার্যালয় অনুষ্ঠেয় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন।

পরে বিকেল ৩টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় ‘‘ডাটা গভার্ণনেন্স এবং ইন্টারঅপারেবিলিটি বিষয়ক সেশন পরিচালনা’’ বিষয়ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখার কথা রয়েছে।
বিকেল সাড়ে ৪টার দিকে তিনি বার্ড-এর ময়নামতি মিলনায়তন অনুষ্ঠেয় কুমিল্লা জেলার কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এর সমাপনী এবং সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণের কথা রয়েছে।
ফয়েজ আহমদ তৈয়্যব ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী।













