স্বরূপকাঠিতে দুর্গাপূজার আয়োজন চলছে ১০১ মণ্ডপে

মোঃ মাসুদুল আলম অপু, স্বরূপকাঠী প্রতিনিধি

স্বরূপকাঠিতে ১০১ পূজামণ্ডপে সাড়ম্বরে শারদীয় দুর্গোৎসব উদযাপনে চলছে ব্যাপক প্রস্তুতি ।দুর্গাপূজাকে সামনে রেখেপ্রতিমা তৈরীতে ব্যস্ত সময় পার করছেন মৃৎ শিল্পীরা। প্রতিমা তৈরীর কারিগররা নিপুন হাতে তৈরী করেছেন দেবী দুর্গাকে। পাশাপাশি চলছে সরস্বতী, ল²ী, গনেশ ,কার্তিক, অসুর, সিংহ, মহাদেবসহ অন্যান্য প্রতিমা তৈরীর কাজ। প্রতিমা তৈরীর উপকরণের দাম বেশী অপরদিকে মৃৎ শিল্পীরা তাদের মজুরি বাড়িয়ে দিলেও থেমে নেই হিন্দু স¤প্রদায়ের সর্ব বৃহৎ এ উৎসব আয়োজনের।

সাড়ম্বরে এবং জাকজমক পূর্ন পরিসরে দুর্গোৎসব উদযাপনসহ পূজা মÐপকে নান্দনিক ও আকর্ষণীয় করতে চলছে আয়োজন। খুলনার দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ এলাকার মৃৎশিল্পী দুর্গাপদ মন্ডল জানান, ইতিমধ্যে প্রতিমার দো মাটির কাজ শেষ হয়েছে। ইন্দুরহাট কালিবাড়িসহ ৫টি মন্দিরে প্রতিমা তৈরীর কাজ হাতে নিয়েছেন তিনি। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শশাঙ্ক রঞ্জন সমদ্দার ইত্তেফাককে জানান, স্বরূপকাঠি পৌরসভাসহ দশ ইউনিয়নে এ বছর ১০১টি পূজামÐপে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

আগামি ২৮সেপ্টেম্বর শারদীয়া দূর্গা দেবীর বোধন ও ষষ্টী পুজার মধ্য দিয়ে পুজানুষ্ঠান শুরু এবং ২ অক্টোবর বিজয়া দশমী শেষে প্রতিমা বিষর্জনের মধ্য দিয়ে এ উৎসবের সমাপ্তি ঘটবে। নেছারাবাদ থানার পরিদর্শক (তদন্ত)রাধেশ্যাম সরকার বলেন, শান্তি ও শৃংখলা রক্ষার্থে প্রতিটি পূজা মÐপে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

শেয়ার করুন
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

You might like

About the Author: priyoshomoy