স্বরূপকাঠিতে বিদ্যুৎস্পৃস্টে মোটরসাইকেল চালকের মৃত্যু

মোঃ মাসুদুল আলম অপু, স্বরূপকাঠী প্রতিনিধি
স্বরূপকাঠিতে বিদ্যুৎপৃষ্টে এক মোটর সাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. রনি সরদার (২২)।

গত মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার দক্ষিণ সোহাগদল গ্রামের শেখপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রনি ঐ এলাকার মো. হারুন অর রশিদের ছেলে। নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন বিষয়টি নিশ্চিত করেন।

এলাকাবাসি সুত্রে জানাগেছে, ঐদিন সন্ধ্যার পর বিদ্যুত না থাকায় রনি ও তার বাবা হারুন ঘরের পাশে বিদ্যুৎ লাইনের উপর পড়া বাশ কাটতে যান। এ সময় হঠাৎ বিদ্যুৎ আসলে বাবা হারুন ছিটকে পড়ে প্রাণে বাঁচলেও রনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়।

স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান বলেন,হাসপাতালে আনার পূর্বে তার মৃত্যু হয়।

বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy