মনপুরায় জাতীয় প্রানিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রদর্শনী ও আলোচনা সভা

রাকিবুল হাসান, মনপুরা (ভোলা) প্রতিনিধি:

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যে ভোলার মনপুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। প্রানিসম্পদ ও ডেইরী প্রকল্পের অর্থায়নে এ প্রদর্শনীর আয়োজন করে উপজেলা প্রানিসম্পদ দপ্তর।

বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল মাঠে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এসময় প্রদর্শনীতে অংশ নেয়া ৩০ টি স্টল ঘুরে দেখেন অতিথিরা। এতে গরু, মহিশ, হাঁস, মুরগী, কবুতর, পায়রা, খরগোস, তোতাসহ বিভিন্ন প্রজাতির গবাদি পশু পেশাদার খামারিরা প্রদর্শন করেন।

পরে জাতীয় প্রানিসম্পদ সপ্তাহের গুরুত্ব তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আকাশ সমদ্দারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলে রাব্বি।

এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহসভাপতি ডাঃ কামাল উদ্দিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দিন, উপজেলা যুবদল আহবায়ক মোঃ সামসুদ্দিন আহমেদ মোল্লা, যুবদলের সদস্য সচিব মোঃ আব্দুর রহিম।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজয় কৃষ্ণ, এইজিইডি উপসহকারি প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের খামারি, সুবিধাভোগী, সুধীজন ও গণমাধ্যমকর্মিরা উপস্থিত ছিলেন।

২৬ নভেম্বর ২০২৫ খ্রি.

You might like