বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কাজী ট্রেডার্সের মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সজীব খান, চাঁদপুর:
সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁদপুর কাজি ট্রেডার্সের উদ্যােগে মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, ৩০ ডিসেম্বর মঙ্গলবার আসরের নামাজের পর তারপুচন্ডী ইউনিয়নের ইসলামীয়া তাফাজ্জল কাজী হাফেজিয়া মাদ্রাসা মসজিদে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন কাজী ট্রেডার্স এর পরিচালক হাফেজ কাজী মেহেদী হাসান।
মিলাদ ও দোয়ার পূর্বে  খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা চেয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তরপুচন্ডী ইউনিয়ন বিএনপিন সাবেক সভাপতি, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি কাজী জাহাঙ্গীর আলম মিন্টু।
 এ সময় হাফেজ কারী হাসিব, হাফেজ মাওলানা আব্দুল আজিজ, হাফেজ মাওলানা ইসমাইল, হাফেজ মাওলানা মুফতি শাহাদাত, হাফেজ কারী আল আমীন, মাওলানা শফিকসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও এলাকার মুসল্লিগন উপস্থিত ছিলেন।

মিলাদ ও দোয়া অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলনা মুফতি সাইফুদ্দিন।

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like