সাদুল্লাপুরে SUPRB প্রকল্পের ব্রিজ সংলগ্ন সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

মোঃ জাহাঙ্গীর আলম গাইবান্ধা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় Program for Supporting Rural Bridges (SUPRB) প্রকল্পের আওতায় নির্মাণাধীন ব্রিজ সংলগ্ন সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পটি বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। রসুলপুর ইউনিয়নের মহিষবান্ধি Bridge-এর দু’পাশের সংযোগ সড়কের কাজে নির্ধারিত মান অনুসরণ করা হচ্ছে না বলে স্থানীয়দের অভিযোগ ও সরজমিনে দেখা গেছে।

এলাকাবাসীর দাবি, সংলগ্ন সড়ক নির্মাণে ব্যবহৃত পাথরের সাইজ নির্ধারিত মানের তুলনায় বড় হওয়ায় সঠিকভাবে কম্প্যাকশন হচ্ছে না। এছাড়া সড়কের কার্পেটিং পর্যায়ে প্রয়োজনীয় বিটুমিন প্রয়োগ করা হয়নি। অভিযোগ রয়েছে, প্রায় ২৫ কিলোমিটার দূর থেকে মিক্সিং এনে সড়কে ব্যবহার করা হচ্ছে, ফলে তাপমাত্রা ও গুণগত মান বজায় থাকছে না।

স্থানীয়রা জানান, এসব অনিয়মের বিষয়ে সুপারভিশন প্রকৌশলীকে (এসও)একাধিকবার জানানো হলেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে করে ব্রিজের সাথে সংযোগকারী সড়কের স্থায়িত্ব ও নিরাপত্তা নিয়ে জনমনে শঙ্কা তৈরি হয়েছে।

এলাকাবাসী দ্রুত তদন্ত, কাজের মান যাচাই এবং প্রকল্পের শর্ত অনুযায়ী পুনরায় সড়ক নির্মাণের দাবি জানিয়েছে।

বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like