

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি :
নেত্রকোনার দুর্গাপুরে বিশ্ব মেছো বিড়াল দিবস পালিত হয়েছে। রবিবার দুপুরে জেলার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন “সেভ দ্য এনিমেলস অফ সুসং” এর আয়োজনে ও বেসরকারী উন্নয়ন সংস্থা বারসিকের সহযোগিতায় দিবসটি পালিত হয়।

দিবসটি উপলক্ষে দুর্গাপুর পৌর শহরে প্রেসক্লাব মোড়ে পরিবেশ, সংবাদ ও স্থানীয়দের নিয়ে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এই সময় প্রাণীটিকে বাঘ কিংবা হিংস্র প্রাণী ভেবে হত্যা না করে। পরিবেশ উপকারি এই প্রাণীটির রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
পরে দেয়ালে মেছো বিড়ালের পোস্টার প্রদর্শনের মাধ্যমে স্থানীয়দের মেছো বিড়ালের খাদ্য অভ্যাস, জীবনযাত্রা ও নানা বিষয়ে অবগত করে সেভ দ্য এনিমেলস অফ সুসং এর স্বেচ্ছাসেবকরা।
এ সময় অন্যান্য মাঝে উপস্থিত ছিলেন দুর্গাপুর প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সাবেক সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সদস্য ধনেশ পত্রনবীশ, সেভ দ্য এনিমেলস অফ সুসং এর সভাপতি রিফাত আহমেদ রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুল হক সুমন, সদস্য আল নোমান শান্ত, সিব্বির আহমেদ সহ প্রমুখ।
সেভ দ্য এনিমেলস অফ সুসং এর সভাপতি রিফাত আহমেদ রাসেল বলেন, ‘পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এই প্রাণীগুলো বাঁচিয়ে রাখতে হবে। এই প্রাণীকে কেউ যেন না মারে সকলের কাছে এই বার্তা আমরা পৌঁছে দিতে চাই।
উল্লেখ্য, ২০২৫ সালের পহেলা ফেব্রুয়ারি থেকে দেশে প্রথম বারের মতো বিশ্ব মেছো বিড়াল দিবস পালিত হয়ে আসছে।
প্রকাশিত : শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬ খ্রি.
















