ফরিদগঞ্জে আইফা মেধা বৃত্তি প্রদান

ফরিদগঞ্জ সংবাদদাতা :

চাঁদপুরের ফরিদগঞ্জে শনিবার (৩ জানুয়ারি ২০২৬) সকালে আম্বিয়া ইউনুস ফাউন্ডেশন (আইফা) কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ মেধাবৃত্তি ও শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা ২০২৫।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোতাহার হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে ও নুরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ।

বিশেষ অতিথি, ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাসুম বিল্লাহ, সাংবাদিক ফরিদ আহম্মদ রিপন, নুরুন্নবী নোমান,মফিজুর রহমান বাবু, মুকবুল আহম্মদ (বিএসসি), হারুনুর রশিদ, মজিবুর রহমান ফরহাদ, নুরুল ইসলাম বাবুল, অধ্যক্ষ হারুন অর রশিদ, অধ্যক্ষ রেজাউল করিম মাসুদ , শিক্ষক মিজানুর রহমান প্রমূখ।

মেধাবৃত্তি পরীক্ষায় উপজেলার ১১২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ৩য় থেকে ৮ম শ্রেণির মোট ১৪৫ জন শিক্ষার্থী মেধাবৃত্তি ও সনদ লাভ করেন।

শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like