বাল্যবিবাহ প্রতিরোধ ও নারীর ক্ষমতায়নে সচেতনতামূলক কর্মসূচি

স্টাফ রিপোর্টার :

বাল্যবিবাহ প্রতিরোধ, নারী অধিকার সংরক্ষণ, লিঙ্গভিত্তিক বৈষম্য নিরসন এবং নারীর ক্ষমতায়ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে Zonta Club of Dhaka ১( জনটা ক্লাব অফ ঢাকা ১)-এর উদ্যোগে একটি সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারি সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের এম এম নুরুল হক হাই স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন Zonta Club of Dhaka 1–এর সেক্রেটারি জেসমিন মুননী। তিনি বলেন, বাল্যবিবাহ নারী ও শিশুর শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশে মারাত্মক প্রভাব ফেলে। নারী ও শিশুর অধিকার নিশ্চিত করা এবং লিঙ্গভিত্তিক বৈষম্য দূর করতে শিক্ষা ও সচেতনতার কোনো বিকল্প নেই।তিনি বলেন, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, শিক্ষার গুরুত্ব এবং সামাজিক অন্যায়ের বিরুদ্ধে সচেতন অবস্থান গ্রহণের করার আহ্বান করেন। একই সঙ্গে বাল্যবিবাহ ও বৈষম্য প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনজুরুল হক শোয়েব, এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন পাটোয়ারী, ম্যানেজিং কমিটির সদস্য বাবুল পাটোয়ারী ।

কর্মসূচিতে স্কুলের শিক্ষকবৃন্দ, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তাঁদের সক্রিয় অংশগ্রহণে কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়। কর্মসূচি শেষে শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার কার্যক্রম অব্যাহত থাকবে।

শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like