

সজীব খান :
চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের এম এম নুরুল হক হাই স্কুল সংলগ্ন মনজুরা ইসলামিয়া মাদ্রাসা মার্কেটে ইয়ামি ফুডের উদ্বোধন করা হয়েছে, শুক্রবার ২জানুয়ারি সন্ধ্যায় মার্কেটের দ্বিতীয়তলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতাকেটে এর উদ্বোধন করেন ঢাকা জনটা ক্লাবের সেক্রেটারি, এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষা উপদেষ্টা, নারী উদ্যোক্তা, বিশিষ্ট লেখক জেসমিন মুননী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনজুরুল হক শোয়েব, এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন পাটোয়ারী, সাবেক সেনা সদস্য আলি আহমেদ স্বপন প্রমুখ।

অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইয়ামি ফুডের উদ্যোক্তা নাহার বেগম। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন, উল্লেখ্য ইয়ামি ফুডে জন্মদিনের কেকঅর্ডারসহ বিভিন্ন অনুষ্ঠানের ফুড সামগ্রী অর্ডার নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিশিষ্ট লেখক জেসমিন মননী ইয়ামি ফুড এর উত্তর উত্তর সাফল্য কামনা করে বলেন, একজন নারী উদ্যোক্তা হিসেবে ইয়ামি ফুডের স্বত্বাধিকারী আলি আহমেদের স্ত্রী নাহার যে উদ্যােগ নিয়েছে তা সত্যি প্রশংসনীয়, আমব তাকে অভিনন্দন জানান।
তিনি খাবারের মান সঠিকভাবে বজিয়ে রাখার জন্য অনুরোধ করেন,এবং ভোক্তা অধিকার আইন সংরক্ষণ মেনে ভোক্তাদের মানসম্মত খাবার করার নির্দেশনা প্রদান করেন।
রোববার, ০৪ জানুয়ারি ২০২৬















