

সজীব খান :
চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন।

সোমবার (৫ জানুয়ারি) দুপুর পর্যন্ত হাজীগঞ্জ সদর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান।
অভিযানকালে বিক্রয় রশিদ না থাকা এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রির প্রমাণ পাওয়ায়— মেসার্স মডার্ন স্যানিটারি’কে ৫ হাজার টাকা, ডিএন এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, আইগ্যাস গ্যাসকে ৫ হাজার টাকা মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা জাহান বলেন, ভোক্তা স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সরকার নির্ধারিত মূল্যের বাইরে কোনোভাবেই পণ্য বিক্রি করতে দেওয়া হবে না।
প্রকাশিত/ সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬















