ফরিদগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে দোয়ার মাহফিল সম্পন্ন

মো মহিউদ্দিন :

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁদপুরের ফরিদগঞ্জের রুপসায় মোহাম্মদ গাজী চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

সোমবার দিনব্যাপী রুপসা জমিদার পরিবারের সদস্য সৈয়দ মেহেদী হাসান চৌধুরীর বাড়ীতে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত শেষে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া – মোনাজাত করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, সন্তোষপুর দরবার শরীফের পীর হযরত মাওলানা আব্দুল করিম বিন মুহাম্মদ। এতে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ও জামায়েতে ইসলামীর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা ও আম জনতা অংশ নেন।

অনুষ্ঠানের আয়োজক সৈয়দ মেহেদী হাসান চৌধুরী বলেন, দেশনেত্রী খালেদা জিয়া তাঁর লড়াই-সংগ্রামে আপসহীন ছিলেন। তিনি দেশের আপামর জনসাধারণকে নিয়ে সুদূরপ্রসারী চিন্তা করতেন এবং সব সময় তাঁদেরকেই সবার আগে স্থান দিতেন। মহান আল্লাহর কাছে মাগফেরাত কামনা করেন।

প্রকাশিত/ সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like