গুণভরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের অনিয়মে ব্যাহত হচ্ছে পাঠদান

মোঃ জাহাঙ্গীর আলম, গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উরিয়া ইউনিয়নের গুনভরি বাজার সংলগ্ন গুনভরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাধিক শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দেরিতে উপস্থিতি ও ক্লাস ফাঁকির অভিযোগ উঠেছে। এতে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা।

গত ৫ জানুয়ারি সকাল ৯টা ১০ মিনিটে বিদ্যালয়টি সরেজমিনে পরিদর্শনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের নিয়ম অনুযায়ী সকাল ৯টায় ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে ক্লাস শুরু হয়নি। শিক্ষার্থীরা সময়মতো বিদ্যালয়ে উপস্থিত থাকলেও শিক্ষকরা দেরিতে আসায় পাঠদান শুরু হতে বিলম্ব হয়। নিয়মিত স্কুল সমাবেশও অনুষ্ঠিত হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।

বিদ্যালয়ে মোট ৮ জন শিক্ষক কর্মরত থাকলেও প্রধান শিক্ষক সময়মতো উপস্থিত থাকেন। তবে অভিযোগ রয়েছে, সহকারী শিক্ষকরা প্রতিনিয়ত দেরিতে বিদ্যালয়ে আসেন এবং অনেক সময় স্কুল ছুটির আগেই চলে যান। এতে শিক্ষার্থীদের পড়াশোনায় চরম ব্যাঘাত ঘটছে।

পরিদর্শনকালে সহকারী শিক্ষকদের উপস্থিতির সময়সূচি অনুযায়ী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হাসানুজ্জামান মানিক সকাল ৮টা ৫০ মিনিটে উপস্থিত হলেও অন্য শিক্ষকরা ৯টা ৩৭ থেকে ৯টা ৫৪ মিনিটের মধ্যে একে একে বিদ্যালয়ে প্রবেশ করেন।

এদিকে এলাকাবাসী ও শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়ে শৃঙ্খলা ও নিয়ম-কানুন বাস্তবায়নে প্রধান শিক্ষকের তদারকির অভাব রয়েছে। ফলে শিক্ষকরা নিয়ম ভঙ্গ করলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। স্থানীয়রা দ্রুত বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

প্রকাশিত/ বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like