

সাইদুজ্জামান ভূঁইয়া, মুরাদনগর কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় রিয়েল এস্টেট খাতে নতুন সংযোজন হিসেবে ইউনিটি প্রোপার্টিজ তাদের অফিসের উদ্বোধন করেছে। শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা সদরের রেইসকোর্স এলাকার জাফর খান রোডে অবস্থিত নূর মসজিদ মার্কেটে শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এই অফিসের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউনিটি প্রোপার্টিজের সভাপতি সাজ্জাদ মোঃ আবু সায়েম ফিতা ও কেক কেটে অফিসের কার্যক্রমের সূচনা করেন। এ সময় প্রতিষ্ঠানের সহ সভাপতি রবিউল হোসেন, সাধারণ সম্পাদক সাইদুজ্জামান ভূঞা, সহ-সম্পাদক মোঃ ইমাম হোসেন তালুকদার, কোষাধ্যক্ষ মাহাবুবুর রহমান সরকারসহ কোম্পানির অন্যান্য কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। উদ্বোধন উপলক্ষে অফিস প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ইউনিটি প্রোপার্টিজের সভাপতি বলেন, আধুনিক ও নিরাপদ আবাসনের চাহিদা দিন দিন বাড়ছে। সেই চাহিদা পূরণে ইউনিটি প্রোপার্টিজ কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মানসম্মত ও অত্যাধুনিক ভবন নির্মাণে কাজ করবে।” তিনি আরও বলেন, সময়োপযোগী ডিজাইন, উন্নত নির্মাণ সামগ্রী এবং গ্রাহকসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই তাদের প্রকল্প বাস্তবায়ন করা হবে।
ইউনিটি প্রোপার্টিজ একটি বিল্ডার্স কোম্পানি হিসেবে আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণ এবং তা বিক্রয়ের কার্যক্রম পরিচালনা করবে। প্রতিষ্ঠানটি আধুনিক স্থাপত্য নকশা, টেকসই নির্মাণ ব্যবস্থা এবং নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে ভবন নির্মাণে অঙ্গীকারবদ্ধ বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, কুমিল্লার প্রাণকেন্দ্রে ইউনিটি প্রোপার্টিজের অফিস উদ্বোধনের মাধ্যমে রিয়েল এস্টেট খাতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং নগর উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, ইউনিটি প্রোপার্টিজ ভবিষ্যতে কুমিল্লার আবাসন খাতে একটি নির্ভরযোগ্য নাম হিসেবে প্রতিষ্ঠিত হবে।
সবশেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রকাশিত : শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬















