

মোঃ কামরুজ্জামান সেন্টু :
চাঁদপুরের শাহরাস্তিতে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বানিয়া চোঁ মৃধা বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে ওই স্থানে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন চাঁদপুর সদরের উত্তর আশিকাটি গ্রামের বাহরী মালের পুত্র মো. নুরুজ্জামান মাল (৮০)। স্থানীয়রা তাকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, আইনি প্রক্রিয়া অনুসারে নিহতের লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলমান।
প্রকাশিত : ১২ জানুয়ারি ২০২৬ খ্রি.
শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.















