সাতক্ষীরায় ইয়াবা, দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেফতার ৩

জি এম শরিফুল ইসলাম সানু. সাতক্ষীরা:

সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রির নগদ ৪ লাখ ১৫ হাজার ২৩০ টাকা, ৪২০ পিস ইয়াবা ও ৬টি দেশীয় দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী ইয়াসিন আরাফাতসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এরা হলো- শহরের পলাশপোল এলাকার মোঃ আমিনুল সরদারের ছেলে মোঃ ইয়াসিন আরাফাত (২৫), কামালনগর এলাকার মৃত রাজ্জাক এর ছেলে মোঃ রাকিব হোসেন (২০) ও একই এলাকার মৃত মুকুল হোসেন এর ছেলে মোঃ মুরাদ হোসেন (২০)।

সদর সেনাক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে পলাশপোল এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী ইয়াসিন আরাফাতকে গ্রেফতার করা হয়। এসময় ৪২০ পিস ইয়াবা, ইয়াবা বিক্রির অবৈধ ৪ লাখ ১৫ হাজার ২৩০ টাকা, ৬টি দেশীয় অস্ত্র, ১৫টি লাঠি ও একটি মোটরসাইকেলসহ তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা জব্দকৃত লাঠি ও দেশীয় অস্ত্র দ্বারা সাতক্ষীরা জেলায় বিভিন্ন ধরনের নাশকতার পরিকল্পনা করছিল।

সেনা ক্যাম্প সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃত ইয়াসিন আরাফাত সাতক্ষীরা জেলার অন্যতম প্রধান মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদক চোরাচালানের অভিযোগ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে‌ গ্রেফতারকৃত ব্যক্তিদের সাতক্ষীরা সদর থানায় হন্তান্তর করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সেনাবাহিনীর সদস্যরা গ্রেফতারকৃত আসামিদের থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

প্রকাশিত : বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like