দোহারে তিন হাজার শীতার্ত মানুষের পাশে দানবীর সানু মোল্লা

তীব্র শীতের প্রকোপে বিপর্যস্ত দোহার উপজেলায় শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক তানভীর আহমেদ সানু মোল্লা। বুধবার (১৪ জানুয়ারি) দোহার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে TCL এগ্রো তানভির আহমেদ সানু মোল্লার উদ্যোগে প্রায় তিন হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

শীত মৌসুমে দরিদ্র ও নিম্নআয়ের মানুষের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে আয়োজিত এই মানবিক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তানভীর আহমেদ সানু মোল্লা। তিনি বলেন, শীতে অসহায় মানুষের কষ্ট বহুগুণ বেড়ে যায়। সমাজের বিত্তবানদের এই সময় দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন। মানবিক দায়বদ্ধতা থেকেই তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবেন বলে জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপির থানা সভাপতি নজরুল ইসলাম মেছের, মেজর (অব.) আলমাছ উদ্দিন, বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সাবেক ভিপি নোয়াব, সালাউদ্দিন আহমেদ, জাহিদ বেপারী, জহিরুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, দোহার অঞ্চলে শিক্ষা, সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে তানভীর আহমেদ সানু মোল্লার ভূমিকা প্রশংসনীয়। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ শুধু মানবিক নয়, বরং সামাজিক দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত।

কম্বল পেয়ে শীতার্ত মানুষজন সন্তোষ প্রকাশ করে বলেন, এই শীতে এই সহায়তা তাদের কষ্ট অনেকটাই লাঘব করেছে। তারা আয়োজকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সানু মোল্লার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like