প্রতিপক্ষরা আমার বিরুদ্ধে মিথ্যা : বানোয়াট কথা রটাচ্ছে

মো : মহিউদ্দিন, ফরিদগঞ্জ প্রতিনিধি :

চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নান তার প্রতীক চিংড়ির সমর্থনে উঠোন বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে বলেন, দল থেকে আমি মনোনয়ন চেয়েছি,দল মনোনয়ন দেয় নি। কিন্তু জনগণ আমাকে বিশ্বাস করে মনোনয়ন দিয়েছে। তাদের কথায় আমি নির্বাচনে নেমেছি। কিন্তু নির্বাচনে আমি প্রত্যাশা করেছিলাম প্রতিদ্বন্ধি প্রার্থী মাঠের লড়াইয়ে দলের শক্তি ও সক্ষমতা দিয়ে সুন্দর নির্বাচনে অংশ নিবে। আমার প্রচারের মাইক ভাংচুর করছে, গাড়ী ভাংচুর করছে, কার্যালয় ভাংচুর করছে,দলের নেতাদের মারধর করছে।

প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছি, তারা ইতিমধ্যেই আটক শুরু করেছে। কিন্তু আটক করে আবার ছেড়ে দিলে তাদের তৎপরতা আরো বেড়ে যাবে। তাই প্রশাসনের কাছে অনুরোধ রইল সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আপনারা সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন। আর প্রতিপক্ষরা আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট কথা রটাচ্ছে। আমাকে দল থেকে বহিষ্কার করলেও আমি বিএনপি করি। শহীদ জিয়ার আদর্শ ও বেগম জিয়ার আদর্শ থেকে কেউ বঞ্চিত করতে পারবে না। আমি চিংড়ি প্রতীক নিয়ে নির্বাচন করছি। অবশ্যই জনগণ আমাকে ভালোবেসে ভোট দিয়ে তার প্রমান করবে ।

বৃহষ্পতিবার (২৯ জানুয়ারি) উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের গাজীপুরসহ বিভিন্ন এলাকায় উঠোন বৈঠক বক্তব্য রাকতে গিয়ে একথাগুলো বলেন। এসময়ে উপজেলা বিএনপির সাবেক যুগ্মআহবায়ক আবু জাফর খসরু মোল্লা, ফারুক আহমদ খান, উপজেলা মহিলা দলের আহবায়ক রেবেকা সুলতানা প্রমুখ

প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like