শাহমাহমুদপুরের ভড়ঙ্গারচরে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক

সজীব খান :

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড ভড়ঙ্গারচরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত চাঁদপুর-৩ সংসদীয় আসনের এমপি প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের ধানের শীষ প্রতীকের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকাল ৩টায় ভড়ঙ্গারচর মল্লিক বাড়ির উঠানে ৩ শতাধিক নারীর উপস্থিতিতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় জেলা বিএনপির সদস্য ও শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র কমিটির আহ্বায়ক এস. এম. বাকের খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার। প্রধান অতিথির বক্তব্যে ফয়সাল গাজী বাহার বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের একজন আপোষহীন ও সাহসী নেত্রী। তিনি এদেশের শিক্ষাব্যবস্থাকে শক্তিশালী করতে বিনামূল্যে এসএসসি পর্যন্ত শিক্ষার সুযোগ করে দিয়েছেন। অথচ আজ একটি দল নারীদেরকে তথাকথিত তালিমের নামে ঘরে ঘরে পাঠালেও নিজেদের দলে নারীদের নেতৃত্ব দেওয়ার প্রশ্নে সংকীর্ণ মানসিকতার পরিচয় দিচ্ছে। তাদের এক নেতা প্রকাশ্যেই বলেছেন, তাদের দলে নারী কখনো প্রধান হতে পারবে না। অথচ বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী হয়ে প্রমাণ করেছেন নারীরাও পারে দেশ পরিচালনায় নেতৃত্ব দিতে।

তিনি আরও বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে নারীদের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করা হবে। এদেশের প্রতিটি মেয়ে হবে শিক্ষিত, স্বাবলম্বী ও আত্মমর্যাদাশীল। আপনার সন্তানরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রশাসনিক কর্মকর্তা এমনকি জাতীয় সংসদের সদস্য হিসেবেও গড়ে উঠবে।

শেখ ফরিদ আহমেদ মানিক সম্পর্কে তিনি বলেন, আমাদের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক একজন জনবান্ধব নেতা। তিনি ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের খোঁজখবর নেন, তাদের সমস্যা শোনেন এবং সমাধানে কাজ করেন। এমন একজন সৎ ও যোগ্য মানুষকে এমপি নির্বাচিত করতে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য আমি সবাইকে আহ্বান জানাই।

৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সমন্বয়ক অ্যাডভোকেট জসিম মেহেদী, সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবু তাহের খোকন, ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ ও ইউনিয়ন বিএনপির সদস্য মো. খোকন মল্লিক, ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান পাটোয়ারী।

এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজি, সিনিয়র সহ-সভাপতি নাহিদ খান, সহ-সভাপতি মোশারফ কারী, দেলোয়ার হোসেন দুলু মিজি, সাংগঠনিক সম্পাদক সফিক কবিরাজ, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান খান, সদর উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক বিল্লাল মল্লিক, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ মিজি, জেলা যুবদল নেতা ফাহিম খান, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. মাহাবুব গাজী, সিনিয়র সহ-সভাপতি আরিফ তালুকদার, সহ-সভাপতি জহিরুল ইসলাম বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মাহমুদ সেলিম হাজী, সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক ইউসুফ গাজী, যুবদল নেতা মোহাম্মদ আলী মল্লিক, সিপন বেপারী, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরজু আহমেদ ফুটন, প্রচার সম্পাদক মো. শান্ত গাজীসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এছাড়াও উপস্থিত ছিলেন, ৪নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ইমান হোসেন মিজি, ২নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শাহ আলম সর্দার, ইউনিয়ন ছাত্রদলের সদস্য হাবীব সর্দার,২নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি তানজিরুল মল্লিক, সহ-সভাপতি শাকিল বেপারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।প

উঠান বৈঠক শেষে ধানের শীষের পক্ষে স্লোগান দিয়ে একটি মিছিল বের করা হয়। মিছিলটি মল্লিক বাড়ির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পল্লী বিদ্যুৎ সংলগ্ন চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে গিয়ে পথসভার মধ্যদিয়ে শেষ হয়।

প্রকাশিত : শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like