মৈশাদীতে ধানের শীষের পক্ষে বিভিন্ন স্থানে উঠান বৈঠক

সজীব খান :

চাঁদপুর সদর উপজেলা মৈশাদী ইউনিয়ন বিএনপির উদ্যােগে চাঁদপুর হাইমচর -৩ নির্বাচনী এলাকার ধানের শীষের মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের ধানের শীষের পক্ষে ইউনিয়নের বিভিন্ন স্থানে উঠান বৈঠক করেছেন, শনিবার বিকালে ইউনিয়নের ৬ ও ৭ নং ওয়ার্ডের ৩টি স্থানে তারা উঠান বৈঠক করেন।

৭নং ওয়ার্ডে উঠান বৈঠকে প্রবীন বিএনপির নেতা লুৎফুর রহমান গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি অ্যাডঃ জাকির হোসেন ফয়সাল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষকদের সভাপতি এনায়েত উল্ল্যাহ খোকন, মৈশাদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জমান মানিক, জেলা বিএনপির সদস্য খান আব্দুস সাত্তার মাষ্টার, মৈশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক খায়রুল বাশার, জেলা ওলামা দলের সভাপতি মোঃ জসিম উদ্দিন পাটওয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শেখ মনির হোসেন বাবুল, মৈশাদী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল মজুমদার, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি জসিম গাজী প্রমুখ।

ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল বেপারী, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হানু, ইউনিয়স যুবদলের আহ্বায়ক মাহবুব খান বাবলু, যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, ইমরান হোসেন ইমুসহ সময়ে ইউনিয়ন বিএনপি, যু্বদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকগন উপস্থিত ছিলেন।

প্রকাশিত : শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like