চাঁদপুরে সুজন সুশাসনের জন্য নাগরিক জনগনের মুখোমুখি জবাবদিহির মঞ্চ অনুষ্ঠিত

সজীব খান, চাঁদপুর।।

ভোটের আগে নেতারা কী বলছেন? কেমন হবে আগামী দিনের চাঁদপুর? এই প্রশ্নের উত্তর খুঁজতেই এবার সরাসরি জনগণের মুখোমুখি হলেন প্রার্থীরা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের ৩ নম্বর আসনে ব্যতিক্রমী এক আয়োজন করা হয়। রবিবার বিকেলে বাবুরহাট স্কুল মাঠে “জনগণের মুখোমুখি” অনুষ্ঠানের আয়োজন করে সুজন—সুশাসনের জন্য নাগরিক, চাঁদপুর জেলা কমিটি।

এখানে অংশ নেন পাঁচজন প্রার্থী। ভোটাররা সরাসরি তাঁদের সামনে তুলে ধরেন নিজেদের চাওয়া-পাওয়া, সমস্যা আর প্রত্যাশা। ১২ই ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে নাগরিকরা জানতে চান—নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কী পদক্ষেপ নেওয়া হবে, কীভাবে দুর্নীতি কমানো হবে এবং সাধারণ মানুষের জীবনমান কীভাবে উন্নত করা হবে। প্রার্থীরা একে একে নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

তারা জানান, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সবাই একসঙ্গে কাজ করবেন। পাশাপাশি চাঁদপুরের শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও কর্মসংস্থানের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপির প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক, জামায়াতে ইসলামীর প্রার্থী শাহজান মিয়া, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এ এইচ এম আহসানুল্লাহ, গণঅধিকার পরিষদের জাকির হোসেন এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির জাহাঙ্গীর হোসেন।

সব মিলিয়ে, এই আয়োজন ভোটার ও প্রার্থীদের মধ্যে তৈরি করেছে সরাসরি যোগাযোগের একটি সেতুবন্ধন। এখন দেখার বিষয়—প্রতিশ্রুতিগুলো বাস্তবে কতটা রূপ পায়।

প্রকাশিত : শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like