চাঁদপুর রামপুরে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের গণসংযোগ ও উঠান বৈঠক

সজীব খান :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে গণসংযোগ ও উঠান বৈঠক করেন চাঁদপুর-৩ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। গতকাল রবিবার (১ ফেব্রুয়ারি ) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি এলাকায় সাধারণ মানুষের সাথে নির্বাচনী তারেক জিয়ার ইশতেহার তুলে ধরে গণসংযোগ, মতবিনিময় ও উঠান বৈঠকে অংশ নেন।

উঠান বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, একটি সুন্দর দেশ গড়তে হলে আগে দুর্নীতিমুক্ত করতে হবে। দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হলে আগে নিচ থেকে আগে আরম্ভ হবে। যেখানে দুর্নীতি থাকবে না সেখানে উন্নয়ন ভালো হবে। গত দেড় বছরে এলাকার অনেক উন্নয়ন হয়েছে। রামপুর ইউনিয়নের কিছু কিছু ওয়ার্ডের টেন্ডার হয়েছে। আবার কিছু কিছু এলাকায় কাজও হয়েছে। রাস্তাঘাটে উন্নয়নমূলক কাজ আমরা সবাই মিলে করব। শহর বড় হচ্ছে। ভৌগোলিক কারণে অনেক অফিস আদালতে এ ইউনিয়নে এসেছে। ইউনিয়নে বিশুদ্ধ পানির খুব অভাব। কেন্দ্র পরিবর্তনের সুযোগ নেই। নির্বাচনের দিন অটোরিকশা ও সিএনজি স্কুটার এখানে এলাউ করতে হবে। এখানে অনেক দূরের ভোটার আছে। সকাল সকাল এসে বললে আপনারা ভোটকেন্দ্রে ভোট দিতে পারবেন।

তিনি আরো বলেন, ভোটার উপস্থিতি আপনারা করবেন। এখানে দুইটা বোর্ড একটা হা অপরটি না ভোট। আপনারা ধানের শেষে ভোট দিবেন। এই এলাকায় অবস্থিত জেলখানা। ৫ আগস্ট সেই জেলখানা রক্ষা করেছে এ এলাকার নেতাকর্মী। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতি নির্মল করতে হলে ভোট দিতে হবে ধানের শীষে। ধানের শীসের মার্কা তারেক রহমানের। ধানের শীষে ভোট দিলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে।

রামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তালিম হোসেন পাঠানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কাজী দ্বীন ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, খলিলুর রহমান গাজী, সদর উপজেলা বিএনপি সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা প্রতিনিধি মুফতি সাব্বির আহমেদ, জেলা বিএনপির সহ-প্রশিক্ষক বিষয়ক সম্পাদক অ্যাড. শিরিন সুলতানা সুপ্ত প্রমুখ।

অনুষ্ঠানে সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি অ্যাডঃ জাকির হোসেন ফয়সাল, রামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন তালুকদার, ইউনিয়ন বিএনপির ক্রীড়া সম্পাদক শাহাদাৎ হোসেন রানাসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, মহিলাদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকগন উপস্থিত ছিলেন।

প্রকাশিত : শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like