আশিকাটিতে ইয়াছিন ফরহাদ রাসেলের উদ্যােগে ধানের শীষের পক্ষে মিছিল ও পথসভা

সজীব খান :

চাঁদপুর সদর উপজেলা ২নং আশিকাটি ইউনিয়ন বিএনপির সদস্য, কেন্দ্র কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াছিন ফরহাদ রাসেলের উদ্যােগে চাঁদপুর হাইমচর -৩ নির্বাচনী এলাকার ধানের শীষের মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের ধানের শীষের পক্ষে মিছিল ও পথসভা করা হয়রছে, বৃৃহস্পতিবার বিকাল ৩টায় রালদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মিছিল বের করে ছোয়াল বাড়ির দোকান হয়ে মতলব পেন্নাই সড়ক পদক্ষিন করে দক্ষিন রালদিয়া এসি মসজিদের সামনে পথসভা করেন।

ওয়ার্ড বিএনপির সভাপতি মমিন খানের সভাপতিত্বে ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোস্তফা আখন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক অ্যাডঃ তাফাজ্জল হোসেন, আশিকাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন, আশিকাটি ইউনিয়ন বিএনপির সদস্য ইয়াছিন ফরহাদ রাসেল, আশিকাটি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারী বাবুল, জেলা কৃষকদের সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ খান জিতু, সাবেক আহ্বায়ক সিরাজ প্রধানীয়া প্রমুখ।

পথ সভার পূর্বে মিছিলে ইউনিয়ন বিএনপির সভপতি এম এ ইউসুফ মিন্টু, সাধারণ সম্পাদক আলী আশরাফ রিপন, বিএনপি নেতা নাছির খানসহ ইউনিয়ন বিএনপি, যু্বদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকগন উপস্থিত ছিলেন।

প্রকাশিত : বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like