ফরিদগঞ্জে দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ ও মিছিল

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে জামায়াত ইসলামী ও ১১দলীয় জোটের প্রার্থী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী ফরিদগঞ্জ পৌর এলাকায় নির্বাচনী গণসংযোগ করেছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) সকালে পৌর এলাকার ১নং ওয়াডের কেরোয়া মাওলানা বাড়ির অসুস্থ্য অধ্যক্ষ মাও: রেদওয়ানকে দেখতে যান। পরে সংশ্লিষ্ট ওয়াড ও বাসস্ট্যান্ডসহ ৯টি ওয়ার্ডে গণসংযোগ, মিছিল ও পথসভা করেছেন।

এসময় বিল্লাল হোসেন মিয়াজী বলেন, আমি ফরিদগঞ্জের প্রত্যেকটি ইউনিয়নে গিয়ে দেখেছি সাধরণ মানুষের মধ্যে দাঁড়িপাল্লায় ভোট প্রদানের জন্য উৎসাহ উদ্দীপনা রয়েছে। আশা করি আগামী ১২ ফেব্রুয়ারি ফরিদগঞ্জের মানুষ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে তা প্রমাণ করবেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইউনুস হেলাল, সেক্রেটারী শাখাওয়াত হোসেন, পৌর আমীর মাওলানা মিজানুর রহমান, পৌর জামায়াতের সেক্রেটারী ফখরুল ইসলাম, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী রাসেল হোসেন, জামায়াত নেতা মাহিদুল হাসান মাসুদ প্রমূখ।

প্রকাশিত : বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like