

সজীব খান :
চাঁদপুর সদর উপজেলা মৈশাদী ইউনিয়ন বিএনপির উদ্যােগে চাঁদপুর হাইমচর -৩ নির্বাচনী এলাকার ধানের শীষের মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের ধানের শীষের পক্ষে ইউনিয়নের বিভিন্ন স্থানে উঠান বৈঠক করেছেন, বুধবার বিকালে ইউনিয়নের ১ ও ৬ নং ওয়ার্ডের ২টি স্থানে তারা উঠান বৈঠক করেন।

৬নং ওয়ার্ডে উঠান বৈঠকে ওয়ার্ড বিএনপির সভাপতি বিল্লাল গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৈশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান স্বপন, বিশেষ অতিঁথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য খান আব্দুস সাত্তার মাষ্টার। ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিজান গাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন সাধারণ সম্পাদক খায়রুল বাশার, মৈশাদী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল মজুমদার, ইউনিয়ন বিএনপির গণ শিক্ষা সম্পাদক আমির হোসেন গাজী, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাহবুব খান বাবলু প্রমুখ।
অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি, যু্বদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকগন উপস্থিত ছিলেন।
প্রকাশিত : বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.
















