

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর-৪ আসনে জামায়াতকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মিজানুর রহমান খান। তিনি আজ দুপুরে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন,আমরা জোটবদ্ধ থাকলেও ফরিদপুর -৪ উম্মুক্ত ছিলো।কিন্তু আমাদের জোট নির্বাচনে জয়লাভ করার জন্য আমি জামায়াত ইসলামির মনোনীত প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়িয়েছি।
এই বিষয়ে জামায়াত প্রার্থী মোঃ সরোয়ার হোসেন বলেন, খেলাফত মজলিসের প্রার্থী মোঃ মিজানুর রহমান খান আমাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন। আমরা জোটবদ্ধ ভাবে একত্রে কাজ করবো।ইনশাআল্লাহ ফরিদপুর-৪ এ বিজয় লাভ করবো।
প্রকাশিত : বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.
শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.














