ফরিদগঞ্জে চিংড়ি : ধানের শীষের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা :

চাঁদপুরের – ৪ (ফরিদগঞ্জে) চিংড়ি প্রতীকের স্বতন্ত্র এমপি প্রাথী এম এ হান্নান শুক্রবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন বলেন, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারিত) রাতে আমার নিবাচনী উঠান বৈঠকে হামলা ও আমার মাথায় আঘাত, কয়েকটি মোটর সাইকেল, গাড়ি ভাংচুর করে ধানের শীষের প্রাথী লায়ন হারুনের কমীরা, আমি আইনশৃংখলা বাহিনীর নিকট অভিযোগ দিয়েছি।

তাছাড়া প্রশাসনের লোকজনের উপস্থিতিতেই হামলা করেছে আমাদের উপর। প্রশাসন জানিয়েছে আজ থেকে কঠোর হবেন। আমার প্রশ্ন কালকের হামলার কি প্রতিকার পাবো না। আমার নেতা কমীকে শান্ত থাকথত বলেছি। আমার জনযোয়ার দেখে ধানের শীষের প্রাথী ও তার লকজন বেপরোয়া হয়ে পড়েছে। আমার কমপক্ষে ১০ জন কমীকে তারা আহত করেছে। বাড়ি বাড়ি গিয়ে ফ্যামেলী কাড ও কৃষি কাড প্রদর্শন করে প্রতারণার আশ্রয়ে ভোট চাইচে। এ সময় উপস্থিত ছিলেন, সাবেক মেয়র মো মন্জিল হোসেন, নান্টু, সাবেক ধানের শীষের মেয়র প্রাথী মো ইমাম হোসন , আমানত গাজী প্রমূখ।

এদিকে বৃহস্পতিবার রাতের ঘটনায় এর আগে সংবাদ সম্মেলন করেছেন ধানের শীষের এমপি প্রাথী লায়ন হারুন অর রশিদ। তিনি বলেন, আমার লোকজনের উপর স্বতন্ত্র এমপি চিংড়ি প্রতীকের প্রাথীর লোকজন বৃহস্পতিবার রাতে হামলা করেছে। আমি শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু নিবাচনী চাই। আমি প্রশাসনের দৃষ্টি কামনা করছি। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা শরিফ মোহাম্মদ ইউনূস, মো মুজিবুর রহমান দুলাল (ভিপি), আব্দুল খালেক, এডভোকেট দুলাল পাটওয়ারী প্রমূখ।

প্রকাশিত : শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like