

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা :
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন হারুনুর রশিদ শুক্রবার বিকেলে প্রেসক্লাবে সংবাদ সম্মেলণ করেছেন।

সংবাদ সম্মেলনে তিনি স্বতন্ত্র চিংড়ি প্রতীকের প্রার্থী এম এ হান্নানের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তারা অর্তকিত আমার নেতা কর্মীদের উপর হামলা চালিয়ে কয়েকজন নেতা কর্মীকে
আহত করেছে। এটা নির্বাচনকে বানচাল করার একটি নীলনকশা ।
আমরা এর প্রতিকার চাই। এ সময় উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সহ-সভাপতি শরিফ মোহাম্মদ ইউনূস , উপজেলা বিএনপি নেতা মোঃ মুজিবুর রহমান দুলাল, এডভোকেট দুলাল মিয়া পাটওয়ারী, আঃ খালেক প্রমূখ। সাবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেসক্লাব ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের ইলট্ধসঢ়;্রনিক ওপ্রিন্টি মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
প্রকাশিত : শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.
















