চাঁদপুর-৪ এ এম এ হান্নানের প্রচারণায় তুমুল সাড়া

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা :

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) এ নির্বাচনী প্রচার-প্রসার তুমুল গতিতে চলছে। শনিবার বিকেলে স্থানীয় বাসস্ট্যান্ডে স্বতন্ত্র সংসদ সদস্য (চিংড়ি) প্রতীকের প্রার্থী এম এ হান্নানের একটি জনসভা জনসমূদ্রে পরিণত হয়ে পড়েছে। ১৬টি ইউনিয়ন ও একটি পৌর সভা থেকে খন্ড খন্ড মিছিলে সভাস্থলটি কানায় কানায় পূর্ণ হয়। কার্যতঃস্বতন্ত্র প্রার্থীর জনপ্রিয়তায় বিএনপি প্রার্থী অনেকটাই চাপের মুখে পড়েছে।

অনুষ্ঠানে স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নান বলেন, আমি আপনাদের পাশে দির্ঘ ৩০টি বছর যে ভাবে পাশে ছিলাম ঠিক সেভাবেই আগামীর দিনগুলোতেও পাশে থাকবো। আমাকে আপনারা একটিবার নির্বাচিত করে ফরিদগঞ্জের উন্নয়ণে ভূমিকা রাখার সুযোগ করে দিন।

এ সময় আরো বক্তব্য রাখেন, সাবেক মেয়র মোঃ মঞ্জিল হোসেন,সাবেক মেয়র প্রার্থী ইমাম হোসেন , সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন, বিএনপি নেতা নজরুল ইসলাম নজু পাটওয়ারী, মোঃ সাহাবুদ্দিন(বাবুল), মোঃ আমানত গাজী, কামরুল মোল্লা,জামাল হোসেন, সাবেক কাউন্সেলর, জাকির হোসেন গাজী , মোঃ আমিন মিজি প্রমূখ। সভা শেষে ফরিদগঞ্জ বাজারে একটি বিশাল মিছিল বের করা হয়েছে।

এ আসনে পোষ্টাল ব্যালট ছাড়া মোট ভোটার ৩ লাখ ৯১ হাজার ২শত ২৬ , ভোট কেন্দ্র সংখ্যা ১১৮টি। প্রায় ১০ হাজারের মতো পোষ্টাল ব্যালট রয়েছে।

প্রকাশিত : শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like