স্বাধীনতাবিরোধী একটি দল মা-বোনদেরকে বিকাশ-নগদেরর মাধ্যমে কিনতে চায় : যুবদল সম্পাদক

রাকিবুল হাসান, মনপুরা(ভোলা) প্রতিনিধি :
ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসনে বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, বাংলাদেশের ১৯৭১ সালে স্বাধীনতা বিরোধী একটি দল মা-বোনদের নাম্বার সংগ্রহ করে বিকাশ নগদ এর মাধ্যমে কিনতে চায় । কিন্তু এই দলটির কাছে ১৯৭১ সালে মা-বোনদের সম্মান ও মর্যাদা ছিল না। এরা আজ কয়েক হাজার টাকা দিয়ে ভোটাদের বিবেকের দাম নির্ধারণ করতে চায়। বিকাশ, নগদ বা সরাসরি বাড়িতে গিয়ে এক থেকে দুই হাজার টাকা বিতরণ করে ভোট কেনার চেষ্টা করছে। এবং গ্রামের সহজ সরল মা বোনদের কে আল্লাহ পবিত্র কোনআন শরিফ ধরিয়ে দিয়ে তাদের প্রতীকে ভোট দিতে শপথ পরান । বিএনপির কাছে মা বোনদের সম্মান অমূল্য সম্পদ।

তিনি আরও বলেন,বিএনপি ইতিমধ্যে ইশতেহার ঘোষণা করেছেন- প্রতিটি পরিবারের নারী সদস্যের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবেন।কারিগরি শিক্ষার মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীদের কে দক্ষ করে তোলা হবে । একই ভাবে কৃষকদের হাতে কৃষিকার্ড প্রদান করা হবে । এটা কোনো দয়া নয়, এটা আপনাদের অধিকার। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আপনাদের সম্মান, আত্মমর্যাদা ও স্বাধীন সিদ্ধান্ত কোনোভাবেই বিক্রি করবেন না। ভোট আপনার অধিকার, এটি কোনো পণ্য নয়। বিএনপিকে ধানের শীষে ভোট দিলে আপনারা রাষ্ট্রের সব সুযোগ-সুবিধা পাবেন।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে মনপুরা উপজেলা বিএনপির আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম নয়ন এসব কথা বলেন।

‎‎তিনি বলেন, বিএনপি সবসময় জনগণের ভোটের অধিকার, গণতন্ত্র ও আইনের শাসনের পক্ষে লড়াই করে এসেছে। জনগণের শক্তিতেই বিএনপি রাজনীতি করে, কোনো ধরনের অবৈধ শক্তি বা কালো টাকার ওপর নির্ভর করে না। বিএনপি নীতি-নৈতিকতার ভিত্তিতে দেশকে এগিয়ে নিতে চায়। এজন্য আমাদের নেতা তারেক রহমান এর আহবান, আপনারা অন্যায়ের প্রতিবাদ করবেন। সমাজে যারা ইভটিজিং করে, মাদক ব্যবসার সঙ্গে জড়িত, চাঁদাবাজি করে তাদের কোনোভাবেই প্রশ্রয় দেবেন না। তাদের পুলিশে সোপর্দ করবেন। বরং ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিত করতে আপনাদের পাশে থাকব। হঠাৎ করে ইলেকশন ইঞ্জিনিয়ার এর মাধ্যমে ক্ষমতায় আসতে চায় স্বাধীনতা বিরোধী দল । তারা জান্নাত এর টিকেট বিক্রয় করে । তারা এখন ব্নিপির জনপ্রিয়তা দেখে জাল ভোটের মাধমে ক্ষমতায় আসতে চায় । তাই আপনার আপনাদের ভোটের নিশ্চিয়তার জন্য ভোট কেন্দ্র পাহারা দিবেন ।

মনপুরা উপজেলা যুবদলের আহব্বায়ক মোঃ শামসুউদ্দিন মোল্লার সঞ্চালনা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শামসুউদ্দিন বাচ্চু চৌধুরীর সভাপতিত্বে সভা বক্তব রাখেন উপজেলা বিএনপির সহ সভাপতি ডাঃ কামাল উদ্দিন ,আঃখালেক সেলিম মোল্লা, যুগ্ন আহব্বায়ক রহিম ফরাজি,যুবদলের সাবেক সভাপতি জোবায়ের হোসেন রাজিব চৌধুরী প্রমুখ।

সমাবেশে মনপুরা উপজেলার কয়েক হাজার ভোটার অংশগ্রহণ করেন। এ সময় মনপুরার উপজেলা ও স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রকাশিত : রোববার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy