

মোঃ শফিকুল ইসলাম তুহিন বান্দরবান জেলা প্রতিনিধি
লামা (বান্দরবান): বান্দরবানের লামা পৌরসভা ও লামা উপজেলাধীন বিভিন্ন এলাকায় বিএনপির প্রতীক ধানের শীষের প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরীর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি ২০২৬) লামা পৌরসভার ৫নং ওয়ার্ডের রাজবাড়ী ও কুড়ালিয়ারটেক এলাকায়, পরে পৌরসভার ৭নং ওয়ার্ডের মধুঝিরি পূর্বপাড়া এবং লামা উপজেলাধীন মেরাখোলা সদর ইউনিয়নের মেউলারচর এলাকায় এসব উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আলহাজ্ব মোঃ আব্দুল মাবুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও লামা পৌরসভার সাবেক মেয়র জননেতা আমির হোসেন এবং বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জননেতা আবু তাহের মিয়া।
বৈঠকে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার কোনো বিকল্প নেই। তারা আগামী নির্বাচনে রাজপুত্র সাচিং প্রু জেরীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতাকর্মী ও সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানান।
এসময় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশিত : সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.
















