ঠাকুরগাঁওয়ে তিন আসনেই ধানের শীষের জয়

হাসিনুজ্জামান মিন্টু

ঠাকুরগাঁও জেলায় জাতীয় সংসদের তিনটি আসনেই জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। জেলার প্রতিটি আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীরা এগিয়ে থেকে বিজয় নিশ্চিত করেছেন।

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মোট ২ লাখ ৩৬ হাজার ৩০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলোয়ার হোসেন পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৫৮৪ ভোট।

ঠাকুরগাঁও-২ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা ডা. আব্দুস সালাম ১ লাখ ১৭ হাজার ৪৬২ ভোট পেয়ে বিজয়ী হন। এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আব্দুল হাকিম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১২ হাজার ৬৮১ ভোট। তবে এ আসনের আনুষ্ঠানিক ফলাফল শীট এখনও হাতে পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অন্যদিকে ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির প্রার্থী জাহিদুর রহমান ১ লাখ ৩১ হাজার ৮৮৭ ভোট পেয়ে জয়লাভ করেন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মিজানুর রহমান মাস্টার পেয়েছেন ৯০ হাজার ৭৬৭ ভোট।

ফলাফলে দেখা যায়, জেলার তিনটি আসনেই ধানের শীষ প্রতীক উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে থেকে বিজয় অর্জন করেছে।

প্রকাশিত : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy