পাবনার ৫ আসনের মধ্যে জামায়াত ৩টিতে, ২টিতে জয়ী বিএনপি

পাবনার ৫টি সংসদীয় আসনের মধ্যে জামায়াত ৩টিতে এবং ২টিতে বিএনপি বিজয়ী হয়েছে।

ভোটকেন্দ্র থেকে পাওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, পাবনা ১ (সাঁথিয়া) আসনের জামায়াতের প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন দাঁড়িপাল্লা প্রতীকে ১২৮৪৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ভিপি শামসুর রহমান (ধানের শীষ) প্রতীকে পেয়েছেন ১০৩৬৬৩ ভোট।

পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনের বিএনপির অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব ধানের শীষ প্রতীকে ২১৩৯৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের কে এম হেসাব উদ্দিন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৩৭৯১৬ ভোট।

পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে জামায়াতের মাওলানা আলী দাঁড়িপাল্লা প্রতীকে ১,৪৭,৪৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কৃষকদল সভাপতি জাসান জাফির তুহিন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১,৪৪,২০৬ ভোট।

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে জামায়াতের অধ্যাপক আবু তালেব মন্ডল ১৩৭৭৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৩৪০২৩ ভোট।

পাবনা-৫ (সদর) আসনের বিএনপির অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ১৭১১৫৬ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা জামায়াতের নায়েবে আমির প্রিন্সিপ্যাল ইকবাল হোসাইল পেয়েছেন ১৫৮৬৭৯ ভোট।

দলীয় সূত্র ও শিমুল বিশ্বাস জানান, তিনি প্রায় ১৫ হাজার ভোটে বিজয়ী হয়েছেন।

প্রকাশিত : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like