রাজশাহীতে টিসিবির নিত্য পন্য বিক্রি শুরু

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি

পবিত্র রমজান উপলক্ষে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) থেকে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করছে রাষ্ট্রীয় সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এ কার্যক্রমের আওতায় সারাদেশের ন্যায় রাজশাহী মহানগরীতেও বাজারমূল্যের চেয়ে কম দামে ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর পাওয়া যাবে। পাশাপাশি ফ্যামিলি কার্ডের মাধ্যমেও পণ্য বিক্রি চলবে।

টিসিবি সূত্রে জানা গেছে, মহানগরীর বিভিন্ন স্থানে প্রতিদিন ১৫টি ট্রাকের মাধ্যমে মোট ৬০০০ পরিবারের কাছে পণ্য বিক্রি করা হবে। প্রতিটি ট্রাকে দৈনিক ৪০০ জন ক্রেতাকে নির্ধারিত দামে পণ্য সরবরাহ করা হবে।

২ কেজি মসুর ডাল ১৪০ টাকা, ২ লিটার ভোজ্যতেল ২৩০ টাকা, ১ কেজি চিনি ৮০ টাকা, ১ কেজি ছোলা ৬০ টাকা, আধা কেজি খেজুর ৮০ টাকা।
উল্লিখিত পণ্যসমূহের মোট প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৯০ টাকা।

টিসিবির নির্দেশনা অনুযায়ী, ডিলাররা সকাল ১১টার মধ্যে নির্ধারিত বিক্রয়স্থলে পৌঁছে ট্যাগ অফিসার ও ওয়ার্ড সচিবদের উপস্থিতিতে বিক্রয় কার্যক্রম পরিচালনা করবেন।

এ বিষয়ে টিসিবির উপপরিচালক (ডিডি) আতিকুর রহমান মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

প্রকাশিত : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে সরকারের এ উদ্যোগ সাধারণ মানুষের জন্য স্বস্তি বয়ে আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা

You might like