নারী আসনে এড. শাহানারা পারভিন বকুলকে মনোনয়নের দাবি সাতক্ষীরাবাসীর

জি এম শরিফুল ইসলাম সানু :

সংসদের সাতক্ষীরায় জাতীয় সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাহানারা পারভিন বকুলকে মনোনয়ন দেওয়ার দাবিতে সাতক্ষীরা জোরালো জনমত তৈরি হয়েছে।

জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার দীর্ঘ আইনজীবী জীবন, সামাজিক কর্মকান্ডে সক্রিয় অংশগ্রহণ এবং রাজনৈতিক অঙ্গনে ভূমিকার কথা উল্লেখ করে তাকে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনার আহ্বান জানিয়েছেন।

স্থানীয়দের দাবি, ১৯৯৬ সাল থেকে সুপ্রিম কোর্টে সুনামের সঙ্গে আইন পেশায় নিয়োজিত বকুল অতীতে রাজনৈতিক মামলায় অভিযুক্তদের পাশে দাঁড়িয়ে বিনা পারিশ্রমিকে আইনি সহায়তা দিয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিশেষ করে সংকটময় সময়ে তালা-কলারোয়া ও আশপাশের এলাকায় তার এই ভূমিকা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

এছাড়া সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব কারাবন্দি থাকাকালে তার অনুপস্থিতিতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে থেকে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি। গ্রাম থেকে গ্রামে গিয়ে মানুষের খোঁজখবর নেওয়া এবং সাহস জোগানোর বিষয়টি স্থানীয়দের কাছে তাকে আরও গ্রহণযোগ্য করে তুলেছে।

সাতক্ষীরার বিভিন্ন মহলের মতে, অবহেলিত এই অঞ্চলের উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে কার্যকর ভূমিকা রাখতে অ্যাডভোকেট শাহানারা পারভিন বকুলকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়া প্রয়োজন।

এ লক্ষ্যে তারা তারেক রহমান-এর সুদৃষ্টি কামনা করেছেন। সাতক্ষীরা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্টের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পূজা উৎযাপন ফ্রন্ট সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও সাতক্ষীরা কোর্টের জিপি অ্যাডভোকেট অসীম কুমার মন্ডল বলেন, দীর্ঘ ১৭ বছর বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাহানারা পারভীন বকুল, বিএনপির দলীয় নেতা কর্মীদের নামে মিথ্যা গায়েবী মামলায় বিনা মূল্যে আইনি সহায়তা প্রদান করেছেন।

তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহর হামলা মামলার প্রধান আসামি কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব সহ অন্যান্য নেতা কর্মীদের বিরুদ্ধে ফরমায়েসী রায়ে সাজা প্রদান করার পরেও তিনি হতাশাগ্রস্ত না হয়ে দীর্ঘ সময় ধরে নেতা কর্মীদের পাশে থেকে মনোবল যোগানো সহ দলীয় আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করার পাশাপাশি অ্যাডভোকেট শাহানারা পারভীন বকুল সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছেন।

তিনি এমপি হলে সাতক্ষীরার অবহেলিত এই জনপদের মানুষ দারুণভাবে উপকৃত হবে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে অ্যাডভোকেট শাহানারা পারভিন বকুল বলেন, সুযোগ পেলে তিনি জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবেন এবং এলাকার উন্নয়ন ও নারীদের স্বাবলম্বী করতে নিরলসভাবে কাজ করে যাবেন।

প্রকাশিত : বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.

 

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like