

মোঃ মাসুদুল আলম অপু ,স্বরূপকাঠী প্রতিনিধি
স্বরূপকাঠিতে সংঘটিত এক অগ্নিকান্ডে আসবাবপত্রসহ আলী আহম্মদের বসতঘর ভস্মীভুত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৫ লক্ষ টাকা বলে জানাগেছে।
বৃহস্পতিবার ভোরে উপজেলার মাহমুদকাঠি এলাকায় ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট অগ্নিকান্ডের কারণ বলে জানাগেছে।

এলাকাবাসি সুত্রে জানা যায়, ভোরে ওই ঘরে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা অকুস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালায়। ইতোমধ্যে আগুনের লেলিহান শিখায় আসবাবপত্রসহ আলী আহম্মদের দোতলা কাঠের ঘর মালামালসহ ভস্মীভুত হয়। ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্জ মো. মনিরুল ইসলাম জানান, দমকল বাহিনীর কর্মীরা প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.
শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.
















