

মোঃ মাসুদুল আলম অপু ,স্বরূপকাঠী প্রতিনিধি
স্বরূপকাঠিতে মেয়াদোর্ত্তীর্ন বীজ বিক্রয়ের প্রস্তাব করা ও অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশে খাদ্য দ্রব্য তৈরীসহ বিভিন্ন অনিয়মের দায়ে চার ব্যবসাপ্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।
গতকাল বুধবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশিষ রায় এ অভিযান পরিচালনা করেন।

নেছারাবাদ থানা পুলিশের সহায়তায় সহকারি পরিচালক উপজেলার মিয়ারহাটবন্দরে অভিযান চালিয়ে আকন ট্রেডার্সকে ১ হাজার টাকা, কাজি ট্রেডার্সকে ২ হাজার টাকা, জমজম রেস্তোরাকে ৩ হাজার টাকা ও রিমন ষ্টোরকে ৬ হাজার টাকা জরিমান করেন। সহকারী পরিচালক দেবাশিষ রায় বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.
শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.
















