

সজীব খান :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাবুরহাটস্থ ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট শ্রদ্ধাঞ্জলি অর্পন করেছেন, ২১শে ফেব্রুয়ারি সকালে তারা ১৯৫২ সালের সকল ভাষা শহীদের প্রতি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জানান।

ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ সেলিম মিয়া নের্তত্বে সকল শিক্ষক শিক্ষিকাসহ ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট এর কর্মকর্তা কর্মচচারী শ্রদ্ধাঞ্জলির সময় উপস্থিত ছিলেন।
এর আগে তারা একুশের প্রভাত ফেরিতে ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট থেকে র্যালি বের করে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের শহীদ মিনারে গিয়ে পুষ্পমাল্য অর্পন করেন শ্রদ্ধা নিবেদন করেন।
প্রকাশিত : শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.
শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.
















