

মোঃ জাহাঙ্গীর আলম :
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ বরাদ্দের মাধ্যমে গাইবান্ধা জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মাঝে টিসিবির পণ্য বিতরন করা হয়েছে। সোমবার দুপুরে এই টিসিবির পণ্য বিতরণ করা হয়।

সাংবাদিকদের মাঝে টিসিবির পণ্য বিতরণ করেন গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক শেখ হাবিবুর রহমান,সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম,সাধারণ সম্পাদক রাহুল ইসলাম রুবেল। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ হারুন, মোঃ সাইফুল ইসলাম,রিফাতুন্নবী রিফাত, আমজাদ হোসেন, এন এ জোহা,সাংবাদিক শামীম আহমেদ,সৌরভ,নুর মোঃ খালেকুজ্জামান,জাহাঙ্গীর আলম,তপন চন্দ্র,খোরশেদ আলম স্বপন,শান্ত মিয়া,আশরাফুল,মহিলা বিষয়ক সম্পাদিকা শিরিন আকতার প্রমুখ।
প্রেসক্লাবের সদস্যরা টিসিবির পণ্য পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। ৫৯০ টাকার টিসিবির প্যাকেজ পণ্যর মধ্যে রয়েছে তেল ২ লিটার, মসুর ডাল ২ কেজি, চিনি ১ কেজি, সোলা ১ কেজি, শুকনো খেজুর আধা কেজি। ৩০ জন সাংবাদিক সদস্যের মাঝে এসব পণ্য বিতরণ করা হয়।
প্রকাশিত : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.
















