

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা :
বৃহস্পতিবার( ২৬ ফেব্রুয়ারি) বিকেলে থানা পুলিশ ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নুরজাহান বেগম( ৫০) নামের এক গৃহবধুর গলাকাটা লাশ উদ্ধার করেছে। পুলিশ পরিদর্শক তদন্ত এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত গৃহবধূ নুরজাহান রুপসা উত্তর ইউনিয়নের বাটের রহ্দ গ্রামের মসজিদ বাড়ির কুয়েত প্রবাসীর স্ত্রী ও ৪ সন্তানের জননী।
এই বিষয়ে নিহতের কলেজ পড়ুয়া মেয়ে তানহা জানায়, আমি কলেজ থেকে বাড়ি এসে দরজা বন্ধ দেখি মাকে ডাকাডাকি করি না পেয়ে কলেজে চলে যাই, কলেজ থেকে পুনরায় বাড়ি এসে দেখি দরজা খোলা, মাকে না পেয়ে খুঁজতে গিয়ে টয়লেটের ভিতর গলাকাটা অবস্থায় অচেতন দেহ পড়ে থাকতে দেখি।
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.
শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.
















