রাজারহাটে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে ১,৩৫০টি মুরগি বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি
অসহায় মানুষের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীর ৯০ জন সুবিধাভোগীর মাঝে বিনামূল্যে মুরগি বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার রাজারহাট প্রাণিসম্পদ দপ্তর চত্বরে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের (ILDP) আওতায় প্রত্যেক সুবিধাভোগীর মাঝে ১৫টি করে মোট ১,৩৫০টি মুরগি বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোঃ হাবিবুর রহমান, রাজারহাট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: রহমত আলী।

প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like