চাঁদপুর মতলবে টেন্ডার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আটক ৪

সজীব খান :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভায় হাট-বাজার ইজারা টেন্ডার প্রক্রিয়া নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় চার কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মতলব উত্তর থানার ওসি (তদন্ত) প্রদীপ মণ্ডল।

আটকরা হলেন— বারোয়ানী গ্রামের মো. সাইফুল ইসলাম (৪৩), বালুরচরের স্বপন ফরাজী (৩৮), মো. মোহন মিয়া (৫০) ও মো. বোরহান উদ্দিন ফরাজী (৫৯)।

ওসি (তদন্ত) প্রদীপ মণ্ডল জানান, সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উভয় গ্রুপ থেকে দুজন করে চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে বুধবার দুপুরে ছেঙ্গারচর পৌরসভায় হাট-বাজারের গরুর বাজার, মাছ বাজার এবং পাঁচটি সিএনজি স্ট্যান্ডের ইজারা সংক্রান্ত সিডিউল জমা দেওয়া নিয়ে বিরোধ দেখা দেয়। এ সময় বিএনপির যুবদল নেতা আবু সাঈদ বেপারী ও পৌর যুবদলের আহ্বায়ক উজ্জ্বল ফরাজী গ্রুপের সঙ্গে পৌর বিএনপির সাবেক সভাপতি নান্নু প্রধানের অনুসারীদের সংঘর্ষ বাধে।

সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like