হাজীগঞ্জে সাংবাদিক পাপ্পুর বাবার দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক

জহিরুল ইসলাম জয় :

হাজীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক দেশ রূপান্তর ও চাঁদপুর কণ্ঠের প্রতিনিধি পাপ্পু মাহমুদের পিতা মরহুম মো. হাবিবুর রহমান (৭৩)-এর দাফন সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) বাদ আসর জানাজা শেষে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

এর আগে এদিন সকাল ৬টায় অসুস্থতাজনিত কারণে তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে…রাজিউন)। তিনি হাজীগঞ্জের হাটিলা পূর্ব ইউনিয়নের লাওকরা গ্রামের মুন্সী বাড়ির মৃত ছেরামত আলী মুন্সীর ছেলে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দু ছেলে, দু মেয়ে ও নাতি-নাতনিসহ গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে হাজীগঞ্জ প্রেসক্লাব, সামাজিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন মহলের শোক প্রকাশ করেছেন।

প্রকাশিত : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like