

সজীব খান :
চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে নিষিদ্ধ সময়ে জাটকা আহরণ বন্ধে জেলেদের সহায়তার জন্য সরকারিভাবে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে, মঙ্গলবার (৩মার্চ) সকালে আশিকাটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চাল বিতরণ করেন ইউনিয়ন পরিষদের প্রশাসক রবিউল ইসলাম।

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবু বকর মানিক এর সার্বিক তত্ত্বাবধানে, প্রত্যেক ছেলেকে ৪০কেজি হারে, ২ মাসের জন্য ৮০ কেজি করে চাল দেওয়া হয়।
চাল বিতরণ পরির্দশন করেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এড. তাফাজ্জল হোসেন।
উল্লেখিত সময়ে জেলেগণ যেন নদীতে ইলিশ আহরণ না করেন সেজন্য প্রণোদনা হিসেবে উপকারভোগী্ জেলেদের মাঝে চাল বিতরণের ট্যাগ অফিসারের দায়িত্ব পালন করেন ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা জাহাঙ্গীর আলম দিদার।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য বিল্লাল মাল, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটার রোবেনা আক্তারসহ বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ।
প্রকাশিত : মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ খ্রি.
















