কুড়িগ্রামে এনসিপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সদর উপজেলার হলোখানা ইউনিয়ন পরিষদ মাঠে এ আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, এনসিপি সদর উপজেলা আহ্বায়ক এম আর রাজু আহমেদ রাজ্জাক, সদস্য সচিব মালেক সরকার সহ উপজেলা ও ইউনিয়ন কমিটির অনান্য নেতৃবৃন্দ।

এতে এনসিপি সদর উপজেলা আহ্বায়ক এম আর রাজু আহমেদ রাজ্জাক বলেন, জুলাই শহিদদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে আরও দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাওয়ার শপথ নিয়েছি আমরা। দল মত নির্বিশেষে দেশের মানুষের প্রত্যাশিত উন্নয়নই আমাদের লক্ষ্য। এনসিপির আদর্শিক রাজনীতির মাধ্যমে সমাজ থেকে প্রতিহিংসার রাজনীতির মুল উৎপাটন করা হবে বলে জানান তিনি।

আয়োজিত দোয়া মাহফিলে জুলাই শহিদ ও আহত জুলাই যোদ্ধা এবং জুলাই গণঅভ্যুত্থানে আহতরা সহ সমগ্র মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করা হয়।

প্রকাশিত : মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like